গাছ আমাদের পরিবেশ বন্ধু
সুখ দুঃখ সকল দিনে,
ছায়াতরু অরণ্য সবুজ
বাঁচতো না প্রাণ এসব বিনে।
বিশুদ্ধ বায় অক্সিজেন তায়
পাই যে আমরা বৃক্ষ থেকে,
একটি গাছ একটি প্রাণ
জাগাও চেতন সবে ডেকে।
বন কেটে আজ দিকে দিকে
হচ্ছে বসত অট্টালিকা,
উষ্ণায়নে ভরছে যে তাই
তাপ দহনে যায়না টিকা।
বৃক্ষ ছেদন আর একদম নয়
রোপণ করো নতুন চারা,
মহীরূহ হয়ে সমাজ মাঝে
বিশুদ্ধ বায় দান করবে তারা।
এসো সবাই শপথ করি
আজ এই বিশ্ব পরিবেশ দিবসে
গাছকে ভালোবেস সবাই,
বৃক্ষরোপণ উৎসব করবো মিলেমিশে।
