Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » উৎসবে নয়, হাসপাতালে || Asim Das

উৎসবে নয়, হাসপাতালে || Asim Das

প্রাণ কাঁপানো কান্না দিলে
উপচে উজাড় মন ,
কোথায় রাখি বিজন বিষাদ
কোথায় সিংহাসন !

সুখের সময় আসতে যেতে
বসতে পাশাপাশি ,
আনন্দ -তাপ জুড়িয়ে গেলে
বলতে — তবে আসি !

আমিও কী মেঘের বোঁটায়
টান পেতেছি পুরো ?
তাহলে তো ভরতো সোনায়
গাভীন শীষের চুড়ো ।

প্রবল ব্যথায় তুলট ঠোঁটে
খাঁ খাঁ প্রতীক্ষায় ,
পড়লে ঝরে নুনের ফোঁটায়
প্রেমের পরীক্ষায় ।

উৎসবে নয় , হাসপাতালে
সাইরেনে শবযানে ,
তোমার আমার নিঃশ্বাসে যম
বৈতরণী বানে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *