Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » উন্নয়ন জোয়ারে || Roma Gupta

উন্নয়ন জোয়ারে || Roma Gupta

উন্নয়ন জোয়ারে আজ
হলো সবুজ দূর,
বৃষ্টি কোথা হারিয়ে গেছে
নেই রাখালি সুর।

কাটছে গাছ বুজছে জলা
উষ্ণায়ণ ছায়,
কমলো ছায়া বিহগ কত
হারায় কোথা হায়।

পৃথ্বী পরে গরম মরু
তপ্ত বায়ু ধায়,
তুষার গলে সাগর জলে
উঁচাই বাড়ে তায়।

বিপদ বুঝি আসছে দ্বারে
ডুববে ধরা জলে,
শহর গ্ৰাম জল জোয়ারে
যাবে এবার তলে।

এসো আজকে শপথ নিয়ে
রোপণ করি গাছ,
পরিবেশের বিকাশ হবে
স্বস্তি ধরা মাঝ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *