Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ইচ্ছের মেঘে মেঘে রিমঝিম প্লেটোনিক স্নান || Asim Das

ইচ্ছের মেঘে মেঘে রিমঝিম প্লেটোনিক স্নান || Asim Das

চলো আজ কবিতার উৎসবে না গিয়ে
কবিতার মনাঞ্চলে বসি ।
ঘরে ফেরার তাগিদে তালা ঝুলিয়ে
চাবি হারিয়ে ফেলি ভিক্টোরিয়ার ভীড়ে ।
কেউ দেখে ফেলার ভয় নেই ,
কেননা আমাদের ঘিরে থাকবে
লবটুলিয়ার আধভেজা জ্যোৎস্নার ভানুমতী পরী ।

তুমি আমি বিশুদ্ধ সহমত হলে
ভিক্টোরিয়ার চিরচেনা মাঠই হয়ে উঠবে
আনন্দের নন্দনকানন ।
বড্ড প্রাচীন উপমা হলো কি ?
তুমি বলো– আমাদের কবিতায়
শব্দ চয়ন করবে জিরো বাউন্ডারি ?

যদিও মধ্য যুবতী কবি তুমি
তবুও মদ্য ভাসে চোখে ।
মাতালিয়া কানের ভিতরে পশে
তোমারই সিগনেচার হরিনাভি সুগন্ধি স্বর
— মুখস্থ করেছো দৃষ্টি , বৃষ্টি হবো কবে !
তারপর টুপ টুপ চুপি চুপি বলো
— এখানেই স্থির থাক ইচ্ছের মেঘে মেঘে
তোমার নীলাম্বরীর রিমঝিম প্লেটোনিক স্নান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *