Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আসুক বৈশাখের তাণ্ডব || Roma Gupta

আসুক বৈশাখের তাণ্ডব || Roma Gupta

বৈশাখের তাণ্ডব আসে আসুক
তছনছ করে দিক সব,
নিমেষে ভেঙে গুঁড়িয়ে দিক
রিক্ততার হাহাকার রব।

প্রলয় হুঙ্কার তাণ্ডবের সাথে
জীর্ণতা মর্মরতা মুছে,
সমাজ মাঝের কালিমা যত
যাক তাণ্ডবে ঘুচে।

ধ্বংসের পরে নতুনের প্রকাশ
বীজের যেমন অঙ্কুরোদগম,
রুদ্র বৈশাখের বৃষ্টি ধারায়
বিকাশের নব উদ্যম।

নবীন প্রাণের দীপ্ত চেতনায়
নবরূপে সাজে ধরণী,
প্রকাশে চারিদিক নতুন আলোকে
রঙে রূপে সতেজ অবনী।

জীর্ণতা ধুয়ে বৈশাখী তাণ্ডব
নতুনের পথ সুগম করে,
কালবৈশাখী ঝড়ের আগমনে তাই
ধরিত্রী খুশিতে ভরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *