Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আমরা কৃষক || Roma Gupta

আমরা কৃষক || Roma Gupta

আমরা কৃষক ফলাই ফসল
কাদা জলে খাটি,
বারোমাস কাটাই মাঠে
বন্ধু মোদের মাটি।

সকাল হতে লাঙল নিয়ে
ফসল করি রোপণ,
মনের মতো ফলন হলে
পূরণ হয় স্বপন।

ঝঞ্ঝা বিঘ্ন মাথায় নিয়ে
যোগাই দেশের অন্ন,
তবু মোদের ন্যায্য দামে
বিকোয় নাতো পণ্য।

চাষি মোরা গরিব অতি
পাইনা তেমন সম্মান,
তবু আমরা শ্রম করে যাই
রাখি দেশের মান ।

শ্রমের মূল্য দেয়না সঠিক
অভাব চির সাথী,
অর্ধাহারে অনাহারে
কাটাই দিবস রাতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *