Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আদিম পাইন টানে ঈভের চুম্বন || Asim Das

আদিম পাইন টানে ঈভের চুম্বন || Asim Das

নিয়মের লকগেট খুলে মাঝে মাঝে মনে এঁকো
অপ্রকাশ্য দৃশ্যের স্বগত সংলাপ ।
গোপন ইচ্ছে- ঠোঁটে ফলে আছে
চনমনে ভার্জিন চেরীর বাগান ।

তোমার বিজ্ঞ বোধের মূলে আটকে নীল
অসাবধানী ঈভের চুম্বন ।
আধুনিক মনস্তত্ত্বের সরবত শিপ্ শিপ্ গিলে
তুমি মরু-মর্মজয়ী অতি প্রাজ্ঞ মানবী হয়েছো ।

তারপর….
রিমঝিম বৃষ্টি এলে শিরিন শিরায়
জাগতিক গন্ধ মুছে তিলার্ধ ভুলে যাও
নরো নরৌ নরাভ্যাম্ নামতা ব্যাদান ।

ভেতর ও বাহিরের শন্ শন্ শ্যেনদৃষ্টি ছিঁড়ে
নির্জন নিলয়ের ধুকপুক শুনতে
ভালো লাগে বলেই ,
আজও কবিতার জন্ম হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *