Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » অনন্ত মহিমা || Roma Gupta

অনন্ত মহিমা || Roma Gupta

ভুবন মাঝারে প্রভু তোমার মহিমা,
অনন্ত অসীম কত অগাধ গরিমা।
করুণার সিন্ধু তুমি জগতের প্রাণ,
ধরা মধ্যে জীব যত তোমারই দান।

ভূমি বায়ু নদী গিরি কত রূপে তুমি,
তোমার আশিষ ধারা বহে ধরা চুমি।
গ্ৰহ তারা রবি শশী নীলাকাশে রাজে,
ফুলে ফলে নানা রঙে প্রকৃতি যে সাজে।

শস্যতে শ্যামলা মাঠ সবুজেতে ভরা,
মেঘ বৃষ্টি সব দাও ধনধান্য ধরা।
অতল সাগর জানি তোমার আধার,
প্রকৃতির সর্বক্ষেত্রে বিরাজ তোমার।

অনন্ত তোমার লীলা সুবর্ণ প্রতুল,
বিশ্বব্রহ্মান্ড যে তুমি নেই তব তুল।
তোমার বিধানে হয় বাঁচা মরা ভবে,
সেবা পুণ্য কর্মে তব পদে ঠাঁই সবে।

ভবে এসে প্রাণী সবে কত পাপ করে,
দয়া করে প্রভু তুমি ক্ষমা দাও ভরে।
তোমার সেবায় যেন কাটে এ জীবন,
শেষের সেদিন মোরে দিও গো চরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *