Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » হে অনিবার্য নিষাদ || Asim Das

হে অনিবার্য নিষাদ || Asim Das

শব্দ সন্ধান করতে করতে অন্যমনস্ক জীবন গলে
অন্তর্জলী যাত্রার জলে পা প্রায় ছুঁই ছুঁই ।
অথচ জলের মতন একটাও বাধ্য কবিতা লেখা হলো কই !
ভাবনার গোলকধাঁধায় ঘুরে ঘুরে কিছু উইপ্রিয় অক্ষর কাঠই গড়েছি ।
কাঠের ক্যানভাসে কারুকার্য ফোটাবার ভাস্কর প্রতিভা
না পাওয়ার আক্ষেপ নিয়ে চলে যাচ্ছি ঘুমের ভাসানে ।

যদি ঘুম ভাঙ্গে , তাহলে আর ” মা নিষাদ ” শ্লোকের
সৃজন আনন্দ শোকের চির অতৃপ্তি নয় , ভাবুকের ছদ্মবেশ
ছেড়ে সাধারণ ডালে ভাতে সংসারী রত্নাকর হবো ।

হে অনিবার্য নিষাদ ,
আমার আগামী সরল সুখ আর বিদ্ধ করো না ।
বৌদ্ধিক বিষাদ জন্মের নির্ঘুম সহস্র প্রশংসার চোখে
নিশ্চিন্দির নিরাভরণ নিদ্রা পেতে দিও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *