ব্যস্ত শহরের ভিড়ে
চলছে গাড়ি ছুটে,
জানলার পাশে বসে দেখি
কিছু ছেলেমেয়ে জড়ো রাস্তার ফুটে।
সদ্য বেকার হয়েছে তারা
চাকরি হারা সব,
মাথায় যেন পড়েছে বাজ
করছে হাহাকার রব।
পিতা-মাতা পরিবার
তাদের রোজগারে চলে,
নিমেষ মধ্যে চাকরি হারা হয়ে
ভাসছে চোখের জলে।
অরাজকতা অনৈতিকতা চারিদিকে ছেয়ে
বিরূপ সমাজের হাল,
ঘুষ,চাকরির কালোবাজারি কত
অনিয়মে টালমাটাল।
দক্ষতায় চাকরি পেলো যারা
চাকরি হারিয়ে রাস্তায়,
প্রতিবাদে সরব হয়েছে তারা
জানেনা ভবিষ্যতে কী হবে হায়!
