Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » হারিয়ে যাচ্ছি সময়ের ভিড়ে || Roma Gupta

হারিয়ে যাচ্ছি সময়ের ভিড়ে || Roma Gupta

একটা একটা ক’রে দিন চলে যাচ্ছে
হারিয়ে যাচ্ছি সময়ের ভিড়ে।
আকস্মিক চেতনার নিবিড়তায়
কত কথা জাগে মনে।
মনে মনে ভাবি –
পাওয়া না পাওয়ার হিসেব
প্রয়োজন নেই মিলানোর।
পাওয়াটা থাক ভাগ্যের হাতে,
না পাওয়াটা মনের ভিতর।
যে পথে আলো এসেছিল,
দিয়েছিলো স্বস্তির শ্বাস-
আজ সেই পথ আঁধারে ঢাকা,
চোখের সামনে সবই ধুলিমাখা।
কোনো অভিমান নেই তাই
আসা যাওয়ার মাঝে।
সময় দিয়েছিলো উপহার একসময়,
আবার সময়ের ভাটার টানে শেষ হয়েছে সব।
না, অভিমান দানা বাঁধেনি কোনোদিন।
শুধু তোমায় জানাই,
একজন নারীর পুরুষের কাছে
হাজারো চাওয়া পাওয়া নেই।
সে শুধু চায় সম্মান, নিখাদ ভালোবাসা আর বিশ্বাস।
কারণ, এই তিনটে বিষয় তার ক্লান্ত মনকে শান্তি দেয়।
তার দায়িত্বের পাহাড়ের মাঝে শক্তি যোগায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *