অনেক সময় পেরিয়ে গিয়ে
এখন অনেক বড়
শৈশব যে হারায় নীরবে
জানতে তা কি পারো
অনেক চাওয়া কিছুটা পাওয়া
হাজার ভিড়ের মাঝে
হারিয়ে যাওয়া শৈশব
আজ ভীষণ বুকে বাজে
কখন হলাম অনেক বড়
বুঝবে কখন জানো
কাঁদতে চেয়েও পারো না কাঁদতে
না শান্তিতে ঘুমাতে পারো
সুখে যখন পারি না হারাতে
অনেকটা সুখ চেয়েও
এবার তখন বুঝবে তুমি অনেক হলাম বড়
যখন চিন্তা বাড়ে, মনকে পোড়ায়
ওষ্ঠে তবুও হাসি
মনে মনে তখন বলি
শৈশব তোমায় আজও বড্ড ভালোবাসি
যখন দমকা হাওয়ায় জীবন যুদ্ধে
এদিক ওদিক সব
আপনজনও মুখ ফিরিয়ে থাকে
তোমার সাজানো স্বপ্নগুলোই তোমায় দেখে হাসে
শৈশব তখন তোমায় আমার বড্ড মনে পড়ে
যখন নেই যে ছোট, অনেক বড়
সংখ্যা তোমার বয়স গোনে
যখন পারি না দাঁড়াতে সবটা ফেরাতে
শৈশব তখন তোমায় আমার বড্ড মনে পড়ে
যখন পারি না মানতে একলা থাকতে
তবু পারি না বলতে কিছুই
শৈশব তখন তোমায় আমার বড্ড মনে পড়ে
যখন পাই না যে ফল নেই সমাধান
দীর্ঘ একলা এ পথ চলা
মনের সথে মন মেলে না,মতের সাথে মত
সবাই কেবল নিজের মতোই,স্বাধীন স্বতন্তর
শৈশব তখন তোমায় আমার বড্ড মনে পড়ে
