Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » হারিয়ে ফেলেছি || Rana Chatterjee

হারিয়ে ফেলেছি || Rana Chatterjee

আমার ভীষন চেনা একটা ছাদ ছিল,
বেশ শক্তপোক্ত আশ্রয় দেওয়া
মাথার ওপর চির পরিচিত নিজস্ব ছাদ।
ঠাকুরদার বানানো চুন সুরকি বাড়ি ছেড়ে
নিজেদের বাড়ির মজবুত ছাদে,
কত যে ভোকাট্টা বলেছি,উড়িয়েছি ঘুড়ি!

আজ আমি এপ্রান্ত থেকে ওপ্রান্ত বিস্তৃত
প্রায় কুড়ি হাজার স্কয়ার ফিটের আবাসনের
ছাদে পায়চারি করি আর ভাবুক হই!
শুনতে পাই নিচের এত গুলো ফ্লোরের
খাঁচা বদ্ধ শহুরে মানুষের হরেক কণ্ঠস্বর!
অথচ এতো সংলাপের মাঝে কানে বাজে,
কোথাও যেন মিশে আছে হারিয়ে যাওয়া
মা,বাবার ডাক,আমায় এইবুঝি ডাকছে!

সময়ের সাথে ছাদগুলো কেবল পাল্টায় নি,
চুরি হয়ে যাচ্ছে এ প্রজন্মের নিশ্চিন্ত ছাদও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *