ডানায় লেগেছে হাওয়া । উড়ানে হাওয়ার বাড়ি
বাড়ির হৃদয়ে হাত । বাড়িয়ে ছিলাম সারি
ডেকেছো আমায় ?
ডাকের আদরে পাখি । পলকা পালক পেতে
সাগর পোহানো রাতে । শীষ – ভোরে যেতে যেতে
ভেবেছো আমায় ?
ভাবলে ত্বরিতে বোগা । বতরের বোস্টনে
বীজে বীজ আনচানে । পরাগের মন্থনে
শেকড়ে ক্ষুধা !
খিদের অতুল টানে । পাতাদের ঝরা ছায়া
সাপের ভিটেয় ফের । টগরের ভরা মায়া
অমলে সুধা ।
সুধা’র সাহসে শ্বাস । শ্বাসে শ্বাস দরকারী
মনে খোঁজ জুড়লেই । কানাড়ায় দরবারি
( সহমতে ) ঝড়েও বাতি !
বাতির ভিতরে আলো । আলোর ভিতরে নদী
নৌকায় মাঝি মন । যত খাক জল রোদ-ই
( বাজালেই ) সুর প্রভাতী ।
