Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » হয়নি আর দেখা || Roma Gupta

হয়নি আর দেখা || Roma Gupta

নাম ভুলে গেছি কিন্তু তবু
ভাসে চোখে তোমার মুখ,
যখনই তোমার কথা ভাবি
অন্তরেতে পাই সুখ।

আচমকা কখনো থমকে তাকাই
মনে হয় তুমি আছো কাছে,
কোথাও পাইনা দেখা অথচ
তোমার ছায়া, মায়া হয়ে আছে।

কত তো ছায়া ছড়িয়ে ছিটিয়ে
আছে এই শহর জুড়ে,
সে ছায়া সকলই কাটেনা তো দাগ
হৃদয় অন্তঃপুরে।

দীর্ঘ অজানা হেঁটেছি কত পথ
ব্যথা ব্যাকুলতা নিয়ে,
রাখেনি কথা কেউ নিরন্তর
ভালোবাসার কথা দিয়ে।

দৈবক্রমেই তোমার সঙ্গে হয়েছিল দেখা,
তখন তুমি বৃষ্টিভেজা রাতে দাঁড়িয়ে একা।
নির্জনে ভরসার সাথি হয়ে ভালোলাগা
তারপর যে যার ফিরে যাওয়া, হয়নি আর দেখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *