স্মৃতি বড় অদ্ভুত প্রকৃতির
ভুলতে চাইলে ভোলা যায় না।
না চাইতেও ফিরে ফিরে আসে বার বার।
হঠাৎ পথে, কিংবা প্রকৃতির রূপ রঙে–
বিশ্রামের অবকাশে, ক্লান্তিতে, একাকীত্বে
স্মৃতি উঁকি মারে মনে
পুরোনো শৈশব, যৌবনের মুহূর্তগুলো
কখনো কখনো মনকে বিবশ করে।
চোখের কোণে আনে জল।
ভারাক্রান্ত করে তোলে অন্তর।
কিছু সুখ-স্মৃতি থাকে যত্নে মণিকোঠায় রাখা।
কিছু স্মৃতি চুপকথা হয়ে হৃদয়ে চাপা থাকে,
সময়ে সময়ে হয় আবেগপ্রবণ।
কিছু স্মৃতির দাগ হয়না বেদাগ;
নিঃশব্দে শয়নে স্বপনে দেয় কষ্ট।
ভুলতে গেলে দেওয়া নেওয়ার হিসেব
মনকে বিরহ বিধুর করে তোলে আরও।
স্মৃতির বোঝা বয়ে চলে মন সারাজীবন।
উস্কানি দেয় ভাবতে।
তাই,স্মৃতি ভুলে যাওয়া সহজ নয়।
