সূর্যের স্বপ্ন- ঋণ ভুলে কথারা বিচ্ছিন্ন হলে
সবুজ স্মৃতির তালুয় জমে বল্মীক ঢিবি ।
বসন্তের বগি চাটে ধু ধু বালিয়াড়ি ।
হোক না ফুটিফাটা বাসি ভালবাসা ,
তবুও একান্নবর্তী চৌকাঠের পা
মল্লারের অপেক্ষায় থাকে ।
বিশ্বাসের দক্ষ আয়ু সহজে পোড়ে না ।
পৃথিবীর আদিম পাইন -টান
ঘিরে আছে প্রীতির পরিধি ।
অরণ্যের পাঁজরে আছে হারানো সংলাপ ।
শুধু , কথার শব্দ -মূলে বৃক্ষ -মায়া থাক ।
