দিন শুরু হয়, সন্ধ্যা নামে,
তোমায় ঘিরে আলো আঁধারি,
বনছায়ার তলে।
আকাশের বুকে মুখ রাখি,
ধ্রুবতারার খোঁজে,
প্রভু পথ দেখাও!
সাঁঝ গড়িয়ে রজনী আসে,
নিশিগন্ধা ফোটে,
মন লাগে না কাজে,
পড়ি শুধু তোমারই কবিতা।
এই এক জীবনে,
তুমিই আমার রবীন্দ্রনাথ,
শেখাও জীবনের সহজ পাঠ।
