Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » সত্য || Sankar Brahma

সত্য || Sankar Brahma

আজকাল কথাগুলো
প্রতিবাদী হয়ে উঠতে শিখেছে
আবেদনগুলো তীক্ষ্ণ ও ধারালো
মাথা তুলে চলতে শিখেছে আজকাল
প্রতিজ্ঞাগুলো আমার।

কথাগুলো আজকাল দৃঢ় পায়ে সশব্দে
হাঁটতে শিখেছে
শিখেছে প্রয়োজনে লাথিও ছুড়তে
আরও অনেক কিছু শিখেছে সে।

আজকাল কথাগুলো দৌড়তে শিখেছে
খালি পায়ে ঝোপে ঝাড়ে কাঁটা বনে।

কোথাও স্বপ্ন গড়ে উঠছে মোহের
আবার তীক্ষ্ণ হয়ে আসছে কষ্টরা
আবার কোথাও বা তীব্র হয়ে উঠছে লোভ
আর ততই ঝাঁঝালো হয়ে আসছে বোধ
এ সব সত্যি জেনেও দৃঢ় কন্ঠে বলতে চাই
এর চেয়েও ঢের
বড় কোন সত্য আছে গভীরে গোপনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *