কথার পিঠে কথার খড়ম , কথার মুখে পা
খবর জুড়ে কথার পতন কবর খুঁড়ে খাক ,
শ্রাব্য সুখের নাব্য কথা থাক ।
হুড়মুড়িয়ে ডুবছে কথা হড়পা কাদার পাঁকে
তার চে’ বরং সামলে কথার তীব্র বিষের ঝোঁক
কথার কথা-ই আসল কথা হোক ।
অস্ত্রে ক্ষত সারায় সময় শরীরে সঙ্গত
কথার ক্ষত ধিকি’র আগুন জলের ভিতর তুষ
আমৃত্যু শ্বাস জিইয়ে জিওল জলন্ত উশখুশ ।
এসব ভাঙ্গা পূরাণ রেকর্ড ঝালিয়ে জিভের নীলে …
নিলেই কী আর সারবে অসুখ ? বিসুখ কুঁজের দোষ
জেতার আগে ঝিমোনো নয় , বোঝেনি খরগোশ !
