Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » শ্রাবণ ঘন রাতে || Roma Gupta

শ্রাবণ ঘন রাতে || Roma Gupta

শ্রাবণ ঘন নিঝুম রাতে মেঘের মাদল বাজে,
ঝর্ণা, নদী বয় খরতর
শ্রাবণ, তোমায় ভীষণ ভালো লাগে।

কেমন এক রহস্যময়ী হও
রাতের নিকষ কালোয়,
নিভৃতে ঝরো অবিরাম তুমি
তড়িৎ ঝলক আলোয়।

নিশীথ আঁধারে তোমার ধারার
কী এক মাদকতা!
এ ভালোবাগা বর্ণনা অসম্ভব,
অনুভবের আকুলতা।

মনের গহীনে জলতরঙ্গের
বইছে সুর ধারা,
পাগল হয়ে তোমার প্রেমে
হই যে দিশেহারা।
আবেগ মোহিত মন গেয়ে ওঠে রবিঠাকুরের বাদলপ্রেমী গান —

“আমার নিশীথ রাতের বাদল ধারা —
এসো হে গোপনে
আমার স্বপ্নলোকে দিশাহারা।
ওগো অন্ধকারের অন্তর ধন
দাও ঢেকে মোর পরান মন
চায় নে–, আমি চায় নে
আমি চায় নে তপন, চায় নে তারা।
নিশীথ রাতের বাদল ধারা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *