শ্রাবণ এলেই তুমি তখন বৃষ্টিময় আকাশ,
বারিধারার বৃষ্টির ফোঁটায় শব্দ গুলো,
মালা গাঁথে,কবিতা হয়ে যায়।
তুমি আঙুল ছুঁয়ে দিলে যন্ত্রেরা গান গায় সুর তোলে,
মেঘমল্লারের মতো তুমি হাজির হও সব বাজনায়।
সেই ধ্বনির রেশ আকাশে বাতাসে ছড়িয়ে যায়!
তোমার এক চিলতে হাসিতে রোদের খেলা,
হৃয়ের বাগানে থোকা থোকা জুঁই বেলী ফুলের মেলা।
তোমার করুণ আঁখি আজও স্বপ্নময়,
বৃষ্টি হয়ে এসেছো আঁখিপাতের দুঃখ ছুঁতে।
সকলের অন্তরে কেমন করে,
জ্বালো প্রেমের বহ্নিশিখা!
আলো আঁধারি জাফরিকাটা ব্যালকনিতে,
আজও দাঁড়িয়ে আছো অনন্তের অপেক্ষায়!!
