শ্রাবণের পূর্ণিমাতে নিকুঞ্জ পথে কে!
নূপুর নিক্কন পায় মুক্ত কালো কেশ
বিজলির চমকেতে দৃষ্ট নীল বেশ
স্বর্ণরথ ছুটে চলে নিয়ে রাধিকাকে।
আভরণ ঝলকিছে জ্যোৎস্নার আলোকে
কদম্ব কেতকী গন্ধে ব্যাকুল আবেশ
বরষার ঘনঘটা অশনির রেশ
নিকুঞ্জে আসিয়া রাই চলিছে ঠমকে।
গুরু গুরু মেঘনাদ গগনে শুনিয়া
খুশিতে ময়ূর নাচে কলাপ মেলিয়া।
রাধাশ্যাম দোঁহে মিলে দোলে ঝুলনেতে
নীলাম্বরী সাজে রাই যেন চন্দ্রপ্রভা
সুললিত বংশীধ্বনি নিকুঞ্জ বনেতে
লীলাময় লীলা করে অপরূপ শোভা।
