শুধু একটিবার তোমায়
স্পর্শ পেতে চাই।
সেই আনন্দে ধন্য হবে
জীবন আমার।
একটিবার তোমার পরশ পেলে,
অহংকারে আসবে মনে
খুশির জোয়ার।
নাচবে মনে কবিতার
সহস্র অক্ষর।
লেখা হবে অজস্র কবিতা।
একটিবার, শুধু একটিবার দেখতে চাই সামনাসামনি,
পেতে চাই অমৃতের আস্বাদ।
শুধু একটিবার তোমায়
স্পর্শ পেতে চাই।
সেই আনন্দে ধন্য হবে
জীবন আমার।
একটিবার তোমার পরশ পেলে,
অহংকারে আসবে মনে
খুশির জোয়ার।
নাচবে মনে কবিতার
সহস্র অক্ষর।
লেখা হবে অজস্র কবিতা।
একটিবার, শুধু একটিবার দেখতে চাই সামনাসামনি,
পেতে চাই অমৃতের আস্বাদ।