Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » শুধু একটিবার বলো ভালোবাসি || Swapna Dutta Chowdhury

শুধু একটিবার বলো ভালোবাসি || Swapna Dutta Chowdhury

আর কিছু চাইনা তোমার কাছে
শুধু একটিবার বলো ভালোবাসো,
গভীর ভাবে একটু আঁকড়ে ধরো
ভালবেসে আমার সব দুঃখ নাশো।

আমি চাইনা আমার জন্য তুমি
হৃদি স্রোতা নদী হয়ে ভালোবাসার অতলে ডুবে মরো ।
চাইনা অঙ্গ বস্ত্র একেএকে খুলে তুমি
বুকের খাঁজে বুনোপুরুষের গন্ধ খোঁজ।
কাম বাসনার নেশায় তুমি
কুমারী আলোয় চাঁদের মত কলঙ্কিত ইতিহাস রচো।
রংবেরঙের বেলোয়ারী সাজে
সুখের ঠিকানা খোঁজার আছিলায়
নিজেকে পাঁকের অতলে তলিয়ে নিয়ে বাঁচো।

জানি আমার বুভুক্ষু নীল হৃদয় চাইছে
ভালোবাসার নদীতে মরণ ঝাঁপ দিতে,
আকাশ ছুঁয়ে শূন্যতার কুয়াশা টেনে নামিয়ে এনে
অব্যক্ত ইচ্ছার অপমৃত্যু ঘটাতে।
অবসাদের কালো চাদরে মুড়ে রাখতে চাইছে নিজেকে।
এমন অনেক কিছু করতে চাইছে
যা তুমি ভাবতেও পারবেনা।

আমি যাব দূরে অনেক দূরে চলে যাবো
হয়তো কোনদিন তোমার সাথে হবেনা দেখা,
শুধু যদি একবার বলো ভালোবাসো
প্রতিধ্বনিত হয়ে কানে বাজবে চিরকাল।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে
আমি চলে যাবো তোমার ভালোবাসার ঘ্রাণ নিয়ে,
যা আমি শুনতে চেয়েছি বার বার
বলো শুধু একটিবার বলো ভালোবাসি, ভালোবাসি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *