শীতের বুড়ি হাঁকিয়ে গাড়ি
হৈ হৈ হৈ হৈ করে,
বেশ জাঁকিয়ে বঙ্গে এলো
কুয়াশার বেশ ধরে।
শিশির ভেজা ভোরের বেলা
কিছুই না যায় দেখা,
কুহেলিকার আঁচল ছাওয়া
আবছা আলোক রেখা।
খেজুর রসের হাঁড়ি পেড়ে
শিউলি ছোটে হাটে,
কিষাণ সবে মাঠে মাঠে
পাকা ধান সব কাটে।
কনকনে শীত বনভোজনের
ইচ্ছে সবার মনে,
বাচ্চা বুড়ো সবাই মিলে
চলে মেতে সনে।
