মেয়ে: হ্যালো…….
মা কেমন আছো?
মা: হ্যাঁ মা ভালো আছি।
মেয়ে:তোমরা কেমন আছো মা?
বাবা কেমন আছে? দাদা কেমন আছে?
মা: তোরা ভালো আছিস তো মা?
হ্যাঁ মা, খুব ভালো আছি।
জামাই দাদুভাই ওরা কেমন আছে?
মেয়ে: হ্যাঁ, ওরা ভালই আছে।
মা: রান্নাবান্না হয়ে গেছে তোদের?
মেয়ে: হ্যাঁ মা, রান্নাবান্না হয়ে গেছে।
মেয়ে: আজ কি রান্না করলি, এই দু তিন রকম শাকসবজি, খাসির মাংস।
চাটনি; পায়েস; পাপড় ব্যাস……
যাক, ভালো আছিস শুনে খুব ভালো লাগলো।
দাদা বৌদি, দাদার ছেলেমেয়েদের কেনাকাটা, ইত্যাদি ইত্যাদি সবকিছু ঠিক আছে তো?
মা: হ্যাঁ…..রে….. সবকিছু ঠিক আছে রে…..
মেয়ে: ঠিক আছে আজ রাখি তাহলে,
পরে আবার কথা হবে হ্যাঁ….. মা……..
এভাবে বিবাহিত মেয়ের সাথে তার বাবা-মায়ের কথোপকথন চলতেই থাকে দিন প্রতিদিন, বছরের পর বছর।
অথচ তারা একবারও মেয়ের কাছে প্রশ্ন করে না,
হ্যাঁ রে মা জামাইয়ের সাথে তোর সম্পর্কটা কেমন?
দুজনে মিলেমিশে মধুর সম্পর্কের সাথে দিন কাটাচ্ছিস তো?
