কাজের সময় বায়না শুধু
ওরে আমার ধন,
লেখা পড়া করতে হবে
খেলায় কেন মন।
ছাড় আমাকে হাত যে কাটবে
বটিতে খুব ধার,
মাছটা কেটে রান্না করব
মুখ করোনা ভার।
মাছ কালিয়া মাছের রসা
কোনটা খেতে চাও,
থালায় করে দেবো সামনে
মজা করে খাও।
মেঘ করেছে আকাশ জুড়ে
দামাল হাওয়া বয়,
খুশি ছেলে আম কুড়াবে
ঘরে কি আর রয়।
দুষ্টু ছেলে পড়ায় ভালো
সাঁতার কাটে বেশ,
সন্ধ্যা কালে গলা সাধে
কণ্ঠে সুরের রেশ।
কাদামাঠে খেলার আসর
ফুটবল খেলা চাই,
খেলার শেষে পুকুরে স্নান
পরিষ্কার যে পাই।
