কুঠার হাতে ছটু গেলো
বনে নদীর ধারে,
কাটছে বৃক্ষ হঠাৎ দেখে
সিংহ নদীর পারে।
ভয়ের চোটে উঠলো গাছে
বাঁচতে বিপদ থেকে,
দেখে গাছে বিষধর সাপ
আসছে এঁকে বেঁকে।
অমনি গাছের শাখা ধরে
ছটু পড়লো ঝুলে,
নীচে দেখে দুটো কুমীর
তাকায় চোখটি তুলে।
কুঠার ঘায়ে বৃক্ষ যে হায়
আছে অর্ধেক কাটা,
শাঁখের করাত,বুঝলো ছটু
কপাল তার আজ ফাটা।
বলে ঠাকুর হও গো সহায়
বলো কোথায় যাই,
তোমার কৃপা ছাড়া যে আজ
বাঁচার উপায় নাই।
