রাধা কৃষ্ণের ঝুলন দোলায়
মাতে হরির নামে,
শরৎ বেলায় ফুলের মেলায়,
ভক্তি রসের গানে।
নীল গগনে ছেঁড়া তুলোয়
সাদা মেঘের ভেলা,
বকের সারি দেয় যে পাড়ি
সকাল সাঁঝের বেলা।
ফুল কুড়াতে রোজ প্রভাতে
কচিকাঁচার দলে,
কোঁচর ভরায় শিউলি তলায়
মালা গাঁথবে বলে।
নদীর পাড়ে কাশের বনে
হাওয়ায় দোল দিয়ে,
সবুজ ক্ষেতে ধানের শীষে
মাটির পড়ে নুয়ে।
আগমনীর গানে ভুবন
হাসে ফুলে ফলে,
রক্ত কমল পাপড়ি মেলে
কৃষ্ণ সায়র জলে।
পদ্ম চাঁপা গোলাপ জবা
ফোটে ধরার কোলে।
মায়ের আশে আকাশ বাতাস
খুশির বন্যায় দোলে।
শিশির কণায় দূর্বা ঘাসে
ভেজায় দুটি চরণ
মা আসবে প্রকৃতি সাজে
করবে তাকে বরণ।
ঢাকে কাঠি পড়ল বলে
হৃদয় নেচে উঠে
