Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » লজ্জিত বাঙলা || Dona Sarkar Samaddar

লজ্জিত বাঙলা || Dona Sarkar Samaddar

একটা দেশ ছিল,
অনেক ভালোবাসা ছিল,
ভ্রাতৃত্বের বন্ধন ছিল,
ভাষার টান ছিল,
সবুজ মাঠ ছিল,
মাতাল হাওয়া ছিল,
নবান্নের আঘ্রাণ ছিল,
ভালোবাসার মিঠেল রোদ ছিল. …
আজ আর নেই..
সবুজ মাঠে রক্তের প্রবাহ।
নবান্নের সুবাসে পোড়া গন্ধ,
আকাশে বাতাসে ধর্মের দামামা,
বাংলা শব্দেরা জব্দ উর্দুতে,
ভাষা আজ স্বপ্নের জাল বোনেনা,
মা বোনেদের সম্মান আজ
ধর্মীয় দালালদের কামে জর্জরিত,
পদ্মা বুঝি থমকে দাঁড়ায়,
অতীতকে চায় জানতে।
তার বুকে ছিল কত ভালোবাসা,
কাজল কালো মেয়েটা ভালোবেসেছিল ঐ চাষা ছেলেটাকে।
আজ কতদিন পদ্মা দেখেনি যুগলকে,
কি জানি পড়শি দেশে হয়তো মেয়েটা ভিড় জমিয়েছে
জীবন রক্ষার তাগিদে,
চাষা পাগল হয়ে খুঁজে ফিরছে তার প্রেয়সীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *