কোন কারণ ছাড়াই তোমায় আপন করেছি,
হৃদয়ের ঘরে আসন পেতেছি,
এ তো বিসুুদ্ধ ভালোবাসা ছাড়া আর কিছু নয়।
যদি এই আদর বাসা ফেলে,
মেঘে হয়ে যাও উড়ে,
বৃষ্টির দ্রুত ডাকে ভিজবে বলে!
বলো, কাকে তুমি ভালোবাসো?
ময়নামতির হাতে পুতুল,
রূপকথার গল্প লিখবে বলে?
এই তো সেইদিন স্নেহের আঁচল ছুঁয়ে বলেছিলে,
তোমার ছায়ায় মায়ায় দিব্যি ভালো আছি,
ছোট্ট এই জীবনে বেশি কিছু আর কী চাই?
দেখো আর প্রেমে পড়বো না কখনো!
যদি প্রেমে পড়ো, যাও চলে বৃষ্টি সাথে নিয়ে,
তবুও আমি তোমারই থাকবো,
তোমার গভীরে এমন ভাবে রয়ে যাবো যা হয়তো মৃত্যুর চেয়েও বেশি কিছু…!!
এই এক জীবনে তুমিই আমার পুজনীয় কবি রবীন্দ্রনাথ।
সেখাও আমায় জীবনের সহজ পাঠ।।
