তোমায় গুছিয়ে খোলা দূর
পড়ে ফেলতেই রাত্রিরে রোদ্দুর ।
পড়তে পড়তে নদী , হারিয়ে যেতাম যদি !
যদি’র নেশায় স্রোতে , আসছি মধু-পোতে ।
তোমার চিবুক ছুঁলাম সাঁতার
বেজে উঠলো সেতার ,
জেগে উঠলো জল , ত্রিবেণী কলকল ।
পাড়ে উঠতেই পাখি , বললো – আকাশ ডাকি ?
ডেকে উঠতেই ভোর , কাটলো জোয়ার ঘোর ।
ঘোর কেটেছে কার ? তৃষ্ণা পেলো যার !
রোদ দেখলেই ছায়া , তৃষ্ণাতে প্রচ্ছায়া ।
তৃষ্ণা ছাতা ধরে , আমি চাতক তোমার স্বরের ।
বৃষ্টি এলো দূরে , তোমার ঠোঁট কাঁপছে সুরে
কেঁপে উঠলাম আমি , বলো এরচে’ কি আর দামী !
মনে পড়লেই যাওয়া , গাভীন মেঘে ছাওয়া
পাচ্ছি পাবো’র পথে , ঝরো ঝরলেই রথে !
যাত্রাটুকুই দ্রুম আর বাকিটা দাঁড় ঘুম ।
