রিক্ত মনের অনুভূতি
রাখছি লিখে খাতায়,
স্মৃতি হয়ে যাবে রয়ে
এই ডায়েরির পাতায়।
কত বিরহ অনুরাগের
থাকবে লেখা কথা,
তোমার হাতে পরবে যেদিন
জানবে বিরাগ ব্যথা।
প্রেম দিয়েছো ঢেলে আমায়
সোহাগ আলিঙ্গনে,
ফেলে আমায় প্রবাসী হলে
বিষাদ তাই যে মনে।
সব ব্যথার হয়না প্রকাশ
নীরব রয় কত,
মহাসিন্ধুর অতল জলের
গোপন ঢেউয়ের মতো।
ছন্নছাড়া জীবনটাতে
দুখ বিরহের ছায়া,
সুখ পাখিটা গেছে উড়ে
আগলে আছি মায়া।
