Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » রব দোঁহে মিতা হয়ে || Roma Gupta

রব দোঁহে মিতা হয়ে || Roma Gupta

আলো আর দিন গল্প লিখুক
তোমাকে আমাকে নিয়ে,
মেঘ-রোদ্দুরের সম্পর্ক মতো নয়
ভালোবাসায় ভরা রবে হিয়ে।

হাসির জোয়ারে মুখরিত প্রাণ
হবে তা নিঃশর্ত,
শ্বাসে প্রশ্বাসে অনুরাগ ভরা
স্নিগ্ধ আবেশে আবর্ত।

দূরত্বের ব্যবধান হোকনা সে যত
থাকবে আবদার স্পষ্ট,
সম্মূখে অধরা বিনিময় কিছু
আড়ালে দেবে বিরহ কষ্ট।

হাতের মুঠোতে প্রাপ্তি যা কিছু
ধরে রাখা প্রাণপনে,
পেয়ে হারানোর সংশয়টা
দোলা দেবে মনে সংগোপনে।

অতল সাগরে শুক্তির প্রেম
মুক্তকে সখা করে রাখে হৃদয়ে,
নিত্য পারাপারের উদয় আলোকে
থাকবো দোঁহে মোরা মিতা হয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *