বিসর্জনের বাজনা বাজে
ঢ্যাং কুড়াকুড় কুড়,
কৈলাস ফিরে যাচ্ছে উমা
ধরায় করুণ সুর।
নন্দী ভৃঙ্গি নাচে আনন্দে
শিঙ্গা বাজায় জোর,
ধরণী ‘পর শোকের ছায়া
বিষাদ মনে ঘোর।
পেঁচা হাঁসের পিঠে উড়ে
লক্ষ্মী সরো যায়,
ময়ূর কাঁধে বসে কার্তিক
মায়ের পাশে ধায়।
গণশা চলে মুষিক সহ
বসে মায়ের কোল,
রওনা দিলেন গজে মাতা
উঠলো উলুর রোল।
