Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » যখন চোখের তারায় আয়না ধরো || Nivedita De

যখন চোখের তারায় আয়না ধরো || Nivedita De

তুমি আমার কাছে কী!
তা বলার অপেক্ষা রাখে না,
সে কথা কাব্যি করে আর নাই বা বললাম।
তুমি যে আমার ঈশ্বর, বুঝে নিও
তোমার ছায়া, আমার মায়ার ভিতরের এলোমেলো মানুষ টা কে।

তোমাকে ভালোবেসে আমি ভুলতে চাই না, হারাতে চাই না কোনকিছুই।
জানি, একবার মরলে সব মুছে যায় না, ছড়িয়ে ছিটিয়ে থেকে যায়
অনেক কিছু,
তোমার চোখের মতো কিছু শোক
পরের জন্মেও পিছু নেয়।

যে কথা এই জন্মে বোঝাতে পারলাম না, আগামী জন্মে সেই কথা শোনার জন্য নিশ্চয়ই তোমার গলা কাঁপবে।
অন্য দুনিয়ায় সেই একই রকম শহর, বারান্দা বাড়ি, আর ঠিক একই রকম আঠলো চেটচেটে প্রেম, তবে তখন আমি পরিনীতা!

এই জন্মের লক্ষ চুম্বনের পর,
ঠোঁট শুষে অমৃত পান করার পরও,
যেন গত জন্মের কিছু ঋণ রয়ে গেছে ঠোঁটে কিংবা চোখের জলের ফোঁটায় ফোঁটায়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *