নিঃসঙ্গ করেছি মন , সঙ্গ পাবো বলে’
কুলু কুলু জ্যোৎস্নায় পূর্ণ কোজাগরী
এ সময় ঘড়িবদ্ধ জীবনও যায় গলে ।
আকন্ঠ পান করো আমার শূন্যতা
তোমার জন্য ভীড়ে যযাতি কঙ্কাল
শেষ বিন্দু ঠোঁটে নাও জাগরী বন্যতা ।
আনন্দ বাহির করো , হয়েছি জমাট
চুম্বক চুম্বনে নয় , নব্য ভাবনায়
মেঘের অজান্তে করো বৃষ্টি ভরাট ।
প্রকৃতি নড়ালে নদী চাঁদের জোয়ার
পরাগের মিলমিশে ফসলের মধু
আমাকে স্বপ্নে নেবে শুদ্ধতোয়ার !
