তোমার আত্মিক স্পর্শের টানে,
কখন মৃন্ময়ী থেকে চিন্ময়ী,
হয়ে উঠেছিলাম টের পাই নি।
রক্তমাংসের মানবী আমি টা,
স্নেহ,দয়া,মায়া,মমতা মিশিয়ে,
মান-অভিমানের পাঁচমেশালী জীবনে,
তুমি ছাড়া আর কারও জন্য হৃদয়ের ঘরে,
আসন পাতি নি,তবুও তুমি শৈল্পিক মনে,
গঙ্গা মাটি তুলে মুর্তি গড়ে চলেছো একমনে!!
