মায়ের কথা মনে পড়ে
কেঁদে ভাসাই নয়ন জলে,
মায়ের অভাব প্রতিক্ষণে
স্বর্গসুখ তাঁর চরণ তলে।
কোমল ছোঁয়া থাকত সাথে
আশিস খানি মাথার পরে,
যত্ন ধরেন সর্বক্ষেত্রে
বেশি চিন্তা আমার তরে।
ছোটো থেকে বড় হওয়া
তার দায়িত্ব প্রথম থেকে,
স্কুল কলেজের পড়াশুনা
প্রথম সারির ফলটি রেখে।
চোখে মুখে আনন্দ দেখি
ছেলের গর্বে অতি সুখী,
কালো মুখটি দেখলে পরে
ভীষণ চিন্তা ভাবনায় দুখী।
মা যে আমার ঠাঁই নিয়েছেন
তারার মাঝে বেড়াই খুঁজি,
সাফল্য মোর দেখলে না যে
মৃত্যু ডাকে গেলে বুঝি।
