Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মাইকেল মধুসূদন দত্ত স্মরণে || Roma Gupta

মাইকেল মধুসূদন দত্ত স্মরণে || Roma Gupta

জন্মস্থান যশোরের সাগরদাঁড়ি গ্রাম
পিতা রাজনারায়ণ জননী জাহ্নবী
হাতেখড়ি হয় তাঁর গৃহে চন্ডী ধাম
হিন্দু কলেজেতে শিক্ষা পান মধু কবি।

খ্রীষ্টধর্মে দীক্ষা নিয়ে উপাধি মাইকেল
ইংরেজিতে রচনায় পান খ্যাতি বেশ
নাটক ‘শর্মিষ্ঠা’ লিখে সুনাম অঢেল
পদ্মাবতী নাটকেও শ্রেষ্ঠত্বের রেশ।

‘মেঘনাদ বধ ‘ কাব্য অপ্রতিম সৃষ্টি
‘তিলোত্তমা সম্ভব ‘-ও শৈল্পিক সমৃদ্ধ
ছন্দ শৈলী বিচিত্রতা কাড়ে জন দৃষ্টি
সনেট, অমিত্রাক্ষর ছন্দে বঙ্গ ঋদ্ধ।

বাংলা কাব্য রচনায় প্রকীর্তি অপার
আজ প্রয়াণ দিবসে নমি পদে তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *