Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মন্দ প্রেমিক || Roma Gupta

মন্দ প্রেমিক || Roma Gupta

ইচ্ছে যখন জানি চলেই যাবি,
অভিমান সব না’হয় আমায় দিস,
তোর কাছে যে স্বপ্ন আমার রাখা
একটিবার তা ছুঁয়ে দেখে নিস।

আর একটু নয় থাকলি বসে পাশে
অবাধ্যতার আগলখানা ছিঁড়ে,
ভালোবাসার উষ্ণ আবেগ সাথে
আলতো ভাবে আঙুল ছুঁলি ধীরে।

থাকবি পাশে এইটুকু তো চাওয়া
চাইযে পেতে এটাই আমার দোষ,
জানি আমি তোরও প্রেমের ধারা
মন্দ প্রেমিক মোটেও তুই নোস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *