ইচ্ছে যখন যাবিই চলে জানি
অভিমান সব আমায় নাহয় দিস,
তোর কাছে যে স্বপ্ন আমার রাখা
একটু নাহয় ছুঁয়ে দেখে নিস।
আরেকটু নয় বসলি পাশে ঘেষে
অবাধ্যতার আগল খানা ছিঁড়ে,
ভালোবাসার উষ্ণ আবেগ টানে
আলতো করে আঙুল ছুঁলি ধীরে।
চাই যে তোকে সারাজীবন পাশে
বলতে পারিস এটাই আমার দোষ,
তোর প্রেমেরও ধারা আমি জানি
মন্দ প্রেমিক তুইও কিন্তু নোস।
