Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মনে পড়ে || Roma Gupta

মনে পড়ে || Roma Gupta

মনে পড়ে অতীত দিনের কথা
সবুজে ভরা আমাদের ছোটো গ্ৰাম,
তার নারিকেল সুপারি গাছের সারি
একসাথে সবের সুখে বাস সেই ধাম।

মধুমতি নদী বয়ে যায় কলস্বরে
হাঁটু ডোবা জলে করতাম হুটোপুটি,
ছোট্ট একটা বাঁশের সাঁকো দিয়ে
ওপারের গ্ৰামে যেতাম দৌড়ে ছুটি।

এপারে ওপারে সাঁতরে চলতো খেলা
বটের ঝুরি ধরে করতাম দোলাদুলি
ঝাঁপিয়ে কখনো পড়তাম নদী জলে
ছোটো মাছ দেখে গামছায় নিতাম তুলি।

ওপারে ছিলো আমার বন্ধু কত
ভোরের বেলায় মিলতাম একসাথে,
আনতাম পেড়ে কুসুম ওপার থেকে
দিতাম আড্ডা কখনো বা দিনে রাতে।

পাখির কূজনে ভরা গাছপালা
ওদিকের গ্ৰামে আমের বাগান মেলা,
সাঁকো দিয়ে ছুটে এপার ওপার ক’রে
আম কুড়ানো চলতো ঝড়ের বেলা।

ঝগড়া খুনসুটি হতোও জোরালো বেশ
কথায় কথায় হতো কত ভাব আড়ি,
ক্ষণিক মুহূর্ত নীরব থেকে আবার
এপার ওপার করতাম পারাপারি।

আজ বড় হয়ে হারিয়েছে বন্ধু সব
ভারাক্রান্ত মন, হৃদয় খাঁ খাঁ করে,
নেই গ্ৰামে টান বন্ধুরা নেই সেথা
সাঁকোটা আজও রয়েছে নদী ‘পরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *