মনের পাড়ায় ইচ্ছেমতি
বইছে আঁকে বাঁকে,
ঢেউয়ের ছন্দে নেচে নেচে
চলছে সুদূর ডাকে।
বাঁধন ছাড়া লাগছে এ মন
অথৈ জলের টানে,
হারিয়ে যাওয়ার ইচ্ছেটা আজ
দিচ্ছে দোলা প্রাণে।
হাত বাড়িয়ে ডাকছে যেন
অচিন পথের মায়া,
অভিসারের হাতছানি দেয়
অপরূপের ছায়া।
ঢেউয়ের মেলা মনের তটে
জোয়ার ভাটার খেলা,
নীরব সমর্পনে হৃদি
কাটায় সারা বেলা।
