Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মধ্যমণি || Soumendra Dutta Bhowmick

মধ্যমণি || Soumendra Dutta Bhowmick

মধ্যে রাখা জীয়নকাঠি,
প্রবলতর আঘাত আসছে, আসুক হাঁটি হাঁটি…
মাটির সাথে আঁটোসাঁটো আলাপ
পা দুটিও আহ্লাদে আট,
এখন সারে জ্বর, জুড়তে পারি ঘর
কম্পনও নেই ত্রিসীমানায়
এক ফুঁতেই যাবে উড়ে দূরে বহুদূরে
শত্রুদের ঘাঁটি।

মাঝখানে যার আসনপাতা, তার সাথেই
শোওয়া-বসা, হাঁটাচলা এমন-কি শোক-ব্যথা!
এই পারাণি কপাল ফুঁড়ে ঘুরে ফিরে
হঠাৎ এল দিনদুপুরে,
তৎপর ঝাঁপায় সুখ, কাঁপায়-নাচায়
যখন-তখন
তখন তোমায় ছেড়ে কোথায় যেতে পারি?

ভাঙন শেষে উঠেছে রোদ,
তোমার হাসি, তোমার মুখ দুখ্যুগুলো তাড়ায়,
এখন আমি ছুটতে পারি, উড়তে জানি,
ভাসতে পারি নব্য নাব্যতায়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *