নকশি কাঁথার মতো বিচিত্র,
এই ধরিত্রীর বুকে,
কোমল রোদের হেমন্ত শীতের বার্তা নিয়ে আসে।
অদূরে ওই গাছের ফাঁকে ফাঁকে,
সাদা কুয়াশার চাদর জমাট বাঁধে।
কুয়াশা ভেজা বাগানের বুনো ফুলে গন্ধ, আমায় টানে,
ঠিক তোমার প্রেমের মতোই রহস্যময়।
শীতের ভোরের ধোঁয়াশার মতো তুমি আসো,
আবারও ঘণ কুয়াশায় হঠাৎ যাও মিলিয়ে!
কখনো আকাশময় রোদ্দুর হয়ে ওঠ। কখনো বা বৃষ্টির মতো দাও ভিজিয়ে।
এই দোলাচলের বেদনার নাম কি প্রেম?
কাঁচের জানালার কুয়াশার ওপর,
ঘণ কুয়াশার কলরব।
মেঠোপথে ফেলে আসা এলোমেলো দিন,
স্বপ্ন রঙিন আজও নৈঃশব্দে ভাসে।
তুমি কুয়াশার মতো জড়িয়ে থেকো,
আমারই আশেপাশে শীতের শহরে, পশমিনা চাদরের ওমে।।
