গা ঘিনঘিন করা শুঁয়োপোকা দেখে
তাড়াতে চাইলে
সে শুঁড় তুলে আমাকে তাড়া করে
মোটেও বিচলিত হয় না সে
সৌন্দর্য কাকে বলে ভাবতেই
শুঁয়োপোকা গুঁটি কেটে বেরিয়ে এসে
উড়ে যায় প্রজাপতি হয়ে
বুঝে যাই সৌন্দর্যকে ধরে রাখা যায় না
ঘরের পোষা টিকটিকিটাকে
আদর করে নানা রঙ দিয়ে বললাম
যা এ’গুলি দিয়ে
দিনগুলি তোর রঙিন করে সাজিয়ে নে
পরদিন দেখলাম
সে গিড়গিটি হয়ে ঘুরে বেড়াচ্ছে
তারপর আয়নায় দাঁড়িয়ে
নিজেকে দেখে মনেহল
একটা শিম্পাঞ্জী যেন
ভেংচি কাটছে আমাকে দেখে
