তোমার কী আমার কথা মনে পড়ে?
না কি ভুলে গেছো!
কি জানি! ক্ষুধা হয়ে বারাবার জেগে ওঠে এমন প্রশ্ন
কবিতা নেই, অশান্তি নেই, চিঠিও লেখোনি বহুদিন হলো –
তবে কোন বিপাকে দাঁড়িয়ে বলো
এ আত্মহত্যার কথা ভুলে গিয়ে
উত্তেজিত মৃত কে তোমার জন্য নির্জন হতে দিই।
তোমার এ দূরত্ব আমার মৃত্যুসম যেন, জানো
শুধু জানি,
তোমাকে ভুলে যেতে যেতেও মনে করার এ বদভ্যাস
তোমাকেও আজীবন ভুলতে দেবে না আমার কথা।
