এই যে তুমি আগের মতো হাসো না, ভালোবাসার আবেগে ভাসোনা
চুপচাপ নিরালে একা থাকো- ,
দেখে ভীষণ কষ্ট পাই আমি।
তুমি বোঝোনা চোখের ভাষা?
বুঝতে পারোনা আমার মনের বেদনা?
অভিমান হ’লে পদ্মপাতায় বৃষ্টির জলের মতো
তোমার চোখে জল টলটল করতো ;
লুকিয়ে মুছতে,
অভিমানে থাকতে দূরে সরে।
কখন ভাঙাবো আমি মান, অপেক্ষায় থাকতে।
এখন তো দেখিনা – ,
এ যে ভালোবাসা নয়, ভালোবাসাকে অবজ্ঞা করা।
একা পুড়ছো বিরহ অনলে?
দুঃখকে ভাগ করে নাও।
কাছে এসো, দূরে দূরে থেকোনা আর।
আমায় দূরে ঠেলে দিয়ে তুমি একা
কখনোই ভালো থাকবেনা আমি জানি।
